সর্বশেষ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৭টা ২৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের বাসভবন মধুমতীর প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।

মুঠোফোনের যুগে স্মৃতির পাতায় চিঠির রানার

এ সময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেপে ওঠে।গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাত ৭টা ২৫ মিনিটের দিকে কে বা কাহারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ