সর্বশেষ

নির্বাচনে যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তারাই ঝুঁকিতে পড়বে: র‍্যাব ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, এবার নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কোন ঝুঁকি নেই। তবে নির্বাচনে যারা বিশৃংখলার চেষ্টা করবে, যারা আইন অমান্য করবে, ভোট চুরি, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করবে তারা এবার ঝুঁকিতে পড়বেন। আমরা এবার শক্ত অবস্থানে আছি। আমরা প্রতিটি বাহিনী সমন্বয়ের সঙ্গে কাজ করছি।

আশা করছি দেশবাসীকে আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর খামারবাড়ি এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

র‍্যাব ডিজি বলেন, আমরা রেপিডঅকশন ব্যাটলিয়ন এই নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পূর্ণ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য শিডিউল ঘোষণার আগ থেকেই আমরা কাজ করে আসছি। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তারসহ আমাদের যাবতীয় কার্যক্রম জোরালো ছিল। গত প্রায় দেড়/দুই মাসে আমরা অসংখ্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি।

চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

গতকালকেও (মঙ্গলবার) আমরা কুমিল্লা থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করি এবং আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। আমাদের যে লক্ষ্য ছিল নির্বাচনকে সুষ্ঠ করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো রাখা দরকার, যতটুকু ভালো রাখা দরকার সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একেবারে প্রাক নির্বাচন সময়ের শেষ প্রান্তে।

আগামীকালে নির্বাচন হতে যাচ্ছে। আর এই নির্বাচনের জন্য আমরা তিনটা যে ভাগ করেছিলাম, নির্বাচন পূর্ব সময়, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়। তো নির্বাচন পূর্ব সময়টি আমরা ইনশআল্লাহ ভালোভাবেই সম্পন্ন করেছি। খুব ছোটখাট দুই একটি ঘটনা ছাড়া এখন আমাদের লক্ষ্য আজকের এই নির্বাচন পূর্ব বাকি সময়টা সুন্দরভাবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কালকে নির্বাচন সে নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, অলরেডি আমাদের আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসেবে কাজ করছি। সারা বাংলাদেশের ৬৪ জেলা এবং ৮টি মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে।

গত ৮ তারিখ থেকেই তারা মোতায়েন আছে এবং কাজ করে যাচ্ছে। কালকেও তারা কাজ করবে। তো আমরা আশা করি কালকের নির্বাচনটি সুন্দর সুষ্ঠভাবে সম্পন্ন হবে। কোনোরকম গোলযোগ বড় ধরনের গোলযোগ ছাড়াই। এরপরে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। তাহলে আমরা আশা করতে পারি যে, নির্বাচন পূর্ব সময়টি আমরা যতটুকু আমাদের যতটুকু প্রত্যাশা ছিল জনগণের যতটুকু প্রত্যাশা ছিল আমি মনে করি তার চেয়ে একটু ভালোভাবেই শেষ হয়েছে।

রুপগন্জের পূর্বাচলে অপহৃত শিশু মাইশা

নির্বাচনের দিনটিও আপনারা বা আমরা যেভাবে প্রত্যাশা করি তার চেয়ে ভালো হবে। এটি আমরা আশা রাখি। তো আমরা আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠভাবে সম্পন্ন হবে।

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের অপসারণ, অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT