সর্বশেষ

রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, দশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ১৪ফেব্রুয়ারি শনিবার ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ে থাকা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নব নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজু রহমান ভুঁইয়ার ছবি, টেলিভিশন ও চেয়ার-টেবিল,আসবাবপত্রসহ কার্যালয়টি পুড়ে যায়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দাবি করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,ভোররাত অনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।কার্যালয়টি ততক্ষণে একেবারে ভস্মীভূত হয়ে যায়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিএনপির নিরন্কুশ বিজয় মেনে যারা নিতে পারেনি এবং বিএনপির কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে সেই সকল দুর্বৃত্তরা বিএনপির এ কার্যালয়ে আগুন দিয়েছে।

সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। কোন নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, দশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন