সর্বশেষ

ঢাকা-১৯ আসনে মাদক সন্ত্রাস চাঁদাবাজ হকদার মুক্ত করার প্রতিজ্ঞাবদ্ধ নবনির্বাচিত: সাংসদ

মোঃ মাইনুল ইসলাম

 নবনির্বাচিত সাংসদ ডা.দেওয়ান মো.সালাউদ্দিন বাবু দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেছেন,ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন,“সাভার-আশুলিয়া মাদক সন্ত্রাস, চাঁদাবাজী ও হকার মুক্ত করবো, কোনো অপরাধীদের এখানে ঠাঁই হবে না।”

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান-এ অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, নির্বাচনের সময় তিনি যে অঙ্গীকার করেছিলেন- আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং ও মাদক নির্মূল, হকার মুক্ত ফুটপাত করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা-তা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন,“সাভার-আশুলিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার।

তিনি আরোও বলেন, দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপরাধ দমনে বিশেষ অভিযান চালানো হবে। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ে পার পাবে না বলেও তিনি সতর্কবার্তা দেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ইস্টার্ন ইউনিভার্সিটিতে মতবিনিময় সভা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংসদ ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু বলেন, “মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সাভার-আশুলিয়াকে একটি নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা করা হবে। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। নবনির্বাচিত এই সাংসদ ঢাকা ১৯ তথা সাভার আশুলিয়ার সর্বস্তরের মানুষকে দেওয়া এ প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করেন এটাই এখন দেখতে চায় আশুলিয়া সাভার বাসি।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

ঢাকা-১৯ আসনে মাদক সন্ত্রাস চাঁদাবাজ হকদার মুক্ত করার প্রতিজ্ঞাবদ্ধ নবনির্বাচিত: সাংসদ