সর্বশেষ

রূপগঞ্জের মাছিমপুরে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুইটি ওয়ান শুটার পাইপগান ও তিনটি কার্তুজ শিসা গুলি উদ্ধার করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর রিয়াদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত একটি নির্মাণাধীন ভবনের ভেতরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে দ্রুত তল্লাশি চালিয়ে দুইটি শুটার পাইপগান ও তিনটি কার্তুজ শিসা গুলি উদ্ধার করা হয়েছে ।

মুঠোফোনের যুগে স্মৃতির পাতায় চিঠির রানার

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

মেজর রিয়াদ বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতেএবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের অভিযান পরিচালনা করে আসছে নিয়মিতভাবে ।এ অভিযান চলমান রয়েছে ।

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

রূপগঞ্জের মাছিমপুরে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার