সর্বশেষ

আশুলিয়ার বাইপাইল-চন্দ্রা মহাসড়কে বাসে ডাকাতির প্রস্তুতিকালে ৬জন গ্রেফতার

মোঃ মাইনুল ইসলাম

সাভারের শিল্পাঞ্চলখ্যাত আশুলিয়া- বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে সাম্প্রতিক সময়ে যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাতের বেলায় চলাচলকারী গণপরিবহন, পোশাক শ্রমিক ও সাধারণ যাত্রীরা বেশি ঝুঁকির মুখে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অপরাধীরা গ্রেফতার হলেও স্থায়ীভাবে অপরাধ দমন করা যাচ্ছে না। এতে করে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মুঠোফোনের যুগে স্মৃতির পাতায় চিঠির রানার

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল অপারেশন অফিসারের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাল মহাসড়ক এর চন্দ্রায় ওয়ালটন কারখানার সামনে গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা বাইপাইল-চন্দ্রা মহাসড়কে স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি এবং নিয়মিত রাত্রীকালীন টহল জোরদারের দাবি জানিয়েছেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ার বাইপাইল-চন্দ্রা মহাসড়কে বাসে ডাকাতির প্রস্তুতিকালে ৬জন গ্রেফতার