সর্বশেষ

রূপগঞ্জে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরি, মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন, রচনা, দাবা, কুইজ, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, মাতৃ ভাষা আলোচনা সভা।

সাভারে ভূমিসেবায় আমূল পরিবর্তন,এসিল্যান্ড আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে অনন্য রেকর্ড

২১ফেব্রুয়ারি শনিবার রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু প্রমুখ।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি গ্রেফতার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

রূপগঞ্জে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত