সর্বশেষ

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ৪ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙে যায়, এমন অভিযোগ বাড়ির মালিকের।

মুঠোফোনের যুগে স্মৃতির পাতায় চিঠির রানার

এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ী সুমন শেখ জানান, সোমবার দিবাগত রাত ৯টায় তিনি তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। তিনি বলেন, আমি দ্বিতীয়তলায় গিয়ে আমার বেডরুমের গ্লাস ভাঙা ও ৪টি ছিদ্র দেখতে পাই।

সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুলিশ এসে বাড়ি পরিদর্শন করে গেছে।   এ ঘটনার পর ওই ব্যবসায়ী ও তার পরিবার আতঙ্কে আছেন বলে জানান তিনি।

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি গুলি নাকি গুলতি দিয়ে আঘাত করা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে দেখছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি