সর্বশেষ

রমজানে দাম নিয়ন্ত্রণে দোহারে প্রশাসনের অভিযান

শহীদুল ইসলাম

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার দোহার উপজেলায় বিশেষ মনিটরিং অভিযান শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) উপজেলার জয়পাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এবং দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অভিযান চলাকালে কর্মকর্তারা বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং পণ্যের মূল্য তালিকা ঝুলানো আছে কি না তা যাচাই করেন।

মুঠোফোনের যুগে স্মৃতির পাতায় চিঠির রানার

এছাড়া কৃত্রিম সংকট রোধে পণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম জানান, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। কেউ যদি অতিরিক্ত মূল্য আদায় করে বা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই তদারকি কার্যক্রম পুরো রমজান মাসজুড়েই অব্যাহত থাকবে।”

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

রমজানে দাম নিয়ন্ত্রণে দোহারে প্রশাসনের অভিযান