সর্বশেষ

জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) যথাযথ মর্যাদায় পালিত হয়।

দিনটি উপলক্ষ্যে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহিদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি জনাব জনাব মোঃ সাহাবুদ্দিন; মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান; স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব; বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যগণ। শহিদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন।

২০টি মডেল খালে বদলাবে জীবিকার চিত্র, উপকারভোগী হবেন ২ হাজার ৪০০ দরিদ্র পরিবার

পরবর্তীতে, শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত