সর্বশেষ

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে আসামীবিহীন ভারতীয় ইয়াবা আটক

আকতার হোসেন

কুড়িগ্রাম রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫) বিজিবির অভিযানে আসামি বিহিত ভারতীয় ইয়াবা আটক,

মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়, এমন মনোভাব কে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫) বিজিবি অধিনায়ক হাসানুর রহমান বিজিওএম পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় রৌমারী উপজেলায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

অদ্য ২৫ ফেব্রুয়ারি২০২৬ তারিখ আনুমানিক ১৩১৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫) বিজিবি অধিনস্থ সাতানি পাড়া বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬৪/৫-টি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানি পাড়া নামক স্থান হতে ভারতীয় ৫১ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত ভারতীয় ইয়াবা রৌমারী থানায় জিডি করত: ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ান সদরের জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দুঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫) বিজিবি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে আসামীবিহীন ভারতীয় ইয়াবা আটক