সর্বশেষ

কুড়িগ্রাম ৪ আসন রৌমারীতে নবনির্বাচিত এম পির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু,

আকতার হোসেন

কুড়িগ্রাম ৪ আসন রৌমারীতে নবনির্বাচিত এম পির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু।

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) সকাল ৮ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে নেতাকর্মীদের সঙ্গে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।

রৌমারী বাজার এলাকায় আজ এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ময়লাগুলো সঙ্গে থাকা নির্দিষ্ট গাড়িতে রাখেন। এভাবে তিনি প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করেন।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন, গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই।

রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান। আজকের এই অভিযানে অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় রৌমারী রাজিবপুর চিলমারী ও দেশবাসীকে এই বার্তা দেওয়া যে, আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব, যাতে করে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে।

পরিবেশ যখন সুন্দর থাকে, তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের ওপর পড়ে। তখন মানুষ ভালো হয়, সমাজের জন্য দরদি ও দায়িত্ববোধসম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি।”এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী প্রভাষক,রৌমারী উপজেলা জামায়াতের সাধারণত সম্পাদক শাহাদাৎ হোসেন প্রভাষক, রৌমারী উপজেলা থানার অফিসার ইনচার্জ কাওসার আলী,

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

কুড়িগ্রাম ৪ আসন রৌমারীতে নবনির্বাচিত এম পির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু,