সর্বশেষ

আশুলিয়ার ইয়ারপুরে চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মোঃ মাইনুল ইসলাম

ঢাকার আশুলিয়ার ইয়ারপুরে চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়িতে আবারও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ সময় তার স্ত্রীকে প্রকাশ্যে গালিগালাজ ও মারধরের ঘটনাও ঘটেছে।

জানা যায়, প্রায় তিন বছর আগেও একই পরিবারের টিনসেট বাড়িঘর ভেঙে লুটপাট করা হয়। সে ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল বলে দাবি ভুক্তভোগী পরিবারের। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। এ বিষয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) ভুক্তভোগী জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ইয়ারপুর গ্রামের প্রবাসী হযরত আলীর বাড়িতে আবারও হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী ইয়াসমিনকে মারধর করা হয়। ইয়াসমিন অভিযোগ করেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসার ভাই নাজিম উদ্দিন মোল্লা (৪১) ও মান্নানসহ তাদের সহযোগীরা এ হামলার নেতৃত্ব দেন। তিনি জানান, রাতেই আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর দাবি, এর আগে ২০২৩ সালের ৬ এপ্রিল দুপুরে নাজিম উদ্দিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র-দা, শাবল, হাতুড়ি ও লোহার রড নিয়ে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে তিন কক্ষবিশিষ্ট ওয়াল ও টিনশেড ভবন ভেঙে ফেলে। সে সময় বাধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগী ইয়াসমিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ার ইয়ারপুরে চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ