জুনিয়র বৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রত্যন্ত অঞ্চল দিনাজপুর জেলার বিরল থানাধীন বেতুড়া গ্রামের বেগম রোকেয়া মেমোরিয়াল ক্যাডেট স্কুলের ১১ জন শিক্ষার্থী। এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির সর্ব মোট ১৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করলে তাদের মধ্যে ১১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে বিদ্যালয়টির সুনাম আরও সমুন্নত করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:
১।মনিরুজ্জামান মুন্না
২।নাজিম হোসেন রিয়াদ
৩।রাকিরা আক্তার রিয়া
৪। সুমাইয়া আক্তার
৫।মুসরেফা ফারজানা রাফা ৬।সুমাইয়া আক্তার ইন্তি মনি
৭। জান্নাতুন আক্তার
৮। সুমাইয়া আক্তার রুনু
৯। জুলেখা আক্তার
১০।আয়শা আক্তার
১১। আফরিনা খাতুন
বিদ্যালয় সূত্রে জানা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে উল্লেখযোগ্য ১১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই গৌরবময় সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: মাহাবুর আলম ও সহকারী শিক্ষক খালিদ হাসান বলেন,
আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো এলাকার জন্য গর্বের। ভবিষ্যতেও আমরা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।
এদিকে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ইতোমধ্যে সংবর্ধনা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও শিক্ষার্থীদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে শিক্ষা অঙ্গনে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বেগম রোকেয়া মেমোরিয়াল ক্যাডেট স্কুল ইতোমধ্যে একটি আস্থার নাম হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।













