সর্বশেষ

সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার

উপজেলা সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক বিরোধী অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারী দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর সার্বিক দিক-নির্দেশনায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী মধ্যেরচর গ্রামের ফারুকের চা দোকানের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে এ দুই জনকে গ্রেফতার করেন।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বালুচর ইউনিয়নের চরের গাঁও গ্রামের মৃত: লালচান মিয়ার ছেলে মোঃ বাবুল (৫০) ও খাসকান্দি বেপারীপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে শফিক (৩২)।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান বলেন,উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী মধ্যেরচর গ্রামের ফারুকের চা দোকানের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ  বাবুল (৫০) ও শফিক (৩২) নামের দুই জনকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার