সর্বশেষ

রূপগঞ্জে বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় কোন মামলা হয়নি

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় শ্রমিক-পুলিশের সংঘর্ষের ঘটনায় আজ ১মার্চ রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে সংসদ সদস‍্য মুসতাফিজুর রহমান ভূইয়া দীপু ও উপজেলা নিরবাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর আহবানে রপ্তানিমুখী পোশাক কারখানা বি ব্রাদার্স কোম্পানি লিমিটেডের নারী ও পুরুষ শ্রমিকরা ভোর থেকেই কাজে যোগ দিয়েছেন।

শ্রমিক ছাটাঁই, শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ও তিন মাসের বকেয়া বেতনের দাবীতে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের মৈকুলী এলাকায় অবরোধ করে। এসময় পুলিশ ওশ্রমিক সংঘর্ষে পথচারী ও ৭ পুলিশসহ ২০জন আহত হয়।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। রূপগঞ্জ শিল্প পুলিশের ওসি বাদশা বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মামলার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কারখানার জেনারেল ম্যানেজার শরীফ আহমেদ বলেন, গত শনিবারের সংঘর্ষের ঘটনায় কারখানার পক্ষে কোন মামলা হওয়ার সম্ভাবনা নেই। শ্রমিকদের উপর পুলিশের হয়রানির আশঙ্কায় কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক

এছাড়া নানা প্রতিকূলতায় শ্রমিকদের পাওনা ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তবে আগামী ৬মার্চ বৃহস্পতিবার শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু করা হবে। ঈদের আগেই তাদের সকল পাওনাদী পরিশোধ করা হবে। নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, শ্রমিকরা ভালো থাকলেই শিল্প কলকারখানা ভালো থাকবে। অন্যায়ভাবে কোন শ্রমিক ছাঁটাই ও নির্যাতন সহ্য করা হবে না। উল্লেখ্য কারখানার মালিক নুরুল হক মোহন বিগত আওয়ামীলীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। কারখানায় তিন সহস্রাধিক শ্রমিক কর্মচারী রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় কোন মামলা হয়নি