সর্বশেষ

রূপগঞ্জে মালামাল লোড আনলোডের ক্রেনের তার ছিড়ে পড়ে ২ শ্রমিক নিহত, আহত-১

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক কোম্পানীতে মালামাল লোড আন লোডের ক্রেনের তার ছিড়ে গ্রাফ উপরে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক শ্রমিক। রবিবার সন্ধ্যার দিকে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নস্হ গঙ্গানগর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার নওগা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) ও একই উপজেলার নাদো সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৬)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক নামক কোম্পানীর গম আনলোড করার সময় ক্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন শ্রমিক আলামীন মিয়া।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গুরুতর অবস্থায় মিশু ও আলামীন নামের দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ নেয়ার পথে মৃত্যু বরণ করে আলামীন নামে অপর শ্রমিক। আহত মিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হামপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে মালামাল লোড আনলোডের ক্রেনের তার ছিড়ে পড়ে ২ শ্রমিক নিহত, আহত-১