সর্বশেষ

সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে যা বললেন রাশেদ খান

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, ‘আপনারাই তো তাকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এখন বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাস্তবতা মেনে নিয়ে গঠনমূলক পরামর্শ দিলেই বরং বেটার এবং ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করা উচিত।’ বুধবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকের পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

পোস্টের শুরুতে রাশেদ খান বলেন, ‘সংসদ অধিবেশন কোনোভাবেই বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হতে পারে না! জনগণ তো সেটিই চেয়েছিল। কিন্তু ৮ আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে রাষ্ট্রপতির পুনর্জীবন দেওয়া হয়েছে বা বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। জনগণ কি সেটি চেয়েছিল? আপনারাই তো তাকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এখন বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাস্তবতা মেনে নিয়ে গঠনমূলক পরামর্শ দিলেই বরং বেটার এবং ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করা উচিত।’ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করা এ নেতা বলেন, ‘৮ আগস্ট সংবিধান মেনে শপথ করে সংবিধানেরও বৈধতা দিয়ে দিয়েছেন। আপনাদের এই ভুলের খেসারত দিতে হচ্ছে বিএনপিকে। সেই নিজেদের দোষ ঢাকার জন্য জনগণের সামনে ধোয়া তুলসি পাতা সেজে বসে আছেন।

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

আর সব দোষ দিচ্ছেন বিএনপিকে..! আপনারা বাসর রাতে বিড়াল মারতে পারেননি, সেই ব্যর্থতা ঢাকতে এখন কতশত চটকদার বক্তব্য!’ রাশেদ খান বলেন, ‘সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার জন্য আপনাদের যুক্তি হলো, আপনারা শপথ না নিলে আর্মি ক্ষমতা দখল করে নিতো! আর্মির জুজুর ভয় দেখিয়ে তো আপনারা রাষ্ট্রে ক্যু করে ১৮ মাস সংস্কার ও বিচারের জন্য সময় নিলেন। কিন্তু সংস্কারের নামে দেশে কি করেছেন, সেটা কি কারো অজানা!’

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ মার্চ ২০২৬
Trulli

সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে যা বললেন রাশেদ খান