সর্বশেষ

পাথরের চর বিওপির টহল এর অভিযানে আসামি সহ ভারতীয় রুপি ও অন্যান্য মালামাল আটক

আকতার হোসেন

“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।

অদ্য ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০.৩৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৭৫/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমারের চর নামক স্থান হতে মালিকসহ ভারতীয় ২২.০০০/ রুপি বিভিন্ন প্রকার ওষুধ ১৮ পিস ,পান মসলা ৬ টি, বিড়ি ৩ প্যাক, মোবাইল ফোন ৪ টি এবং সিম কার্ড দুইটি সহ আসামি ১ মোঃ শিপন মিয়া (২৬) পিতা আহাদ আলী গ্রাম :রমনা চিলমারী জেলা কুড়িগ্রাম,২ মোঃ আব্দুস সামাদ (৩৮) পিতা আব্দুল হক বেপারী, গ্রাম: রমনা বেপারী পাড়া পোস্ট রমনা থানা: চিলমারী জেলা: কুড়িগ্রাম, আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় রুপি ও চোরাচালানী মালামালসহ আসামীকে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ: নিহত ১

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ে অবৈধ বালু উত্তোলন, নৌপুলিশের বিরুদ্ধে অভিযোগ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ মার্চ ২০২৬
Trulli

পাথরের চর বিওপির টহল এর অভিযানে আসামি সহ ভারতীয় রুপি ও অন্যান্য মালামাল আটক