সর্বশেষ

রৌমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত,

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল, আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। প্রতিপাদ্যকে সামনে রেখে নারী অধিকার, নিরাপত্তা এবং সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় পরিবার ও সমাজের সচেতনতার ওপর গুরুত্ব দেন বক্তারা। তারা আরও বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর, উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী, এটিও নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মাসুদ পারভেজ ও শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে নারী অধিকা�

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ মার্চ ২০২৬
Trulli

রৌমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত,