সর্বশেষ

পলিসি ও স্ট্র্যাটেজির পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ

অনলাইন ডেস্ক

 প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাকে বিদ্যমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত এই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করে গত ১২ মার্চ প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান, স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ না করার নির্দেশ তারেক রহমানের

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহেদ উর রহমান বর্তমানে ‘পলিসি ও স্ট্র্যাটেজি’ বিষয়ক দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি এখন থেকে তিনি অতিরিক্ত হিসেবে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ এবং ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এই দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক অনুষ্ঠিত

প্রজ্ঞাপনে বলা হয়, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ও ৪ মার্চ উপদেষ্টাগণের দায়িত্ব বণ্টনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তার অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থাকবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ মার্চ ২০২৬
Trulli

পলিসি ও স্ট্র্যাটেজির পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ