সর্বশেষ

রূপগঞ্জে মাদক বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে আবারও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

১৫মার্চ রবিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেন্সিডিলের বোতলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এদিকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপ-পরিদর্শক আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন ।

বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড

এছাড়া গত ১১মার্চ রাতে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অভিযান চালিয়ে ঠাকুরবাড়িটেক এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী আবু হানিফ ও ইউসুফ মোল্লা নামের দুইজনকে ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তলসহ আটক করে। তখন মাদকবহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া গ্রামে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে মাদক বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার