সর্বশেষ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বেড়েছে

 বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বেড়েছে। তার পরিবারের করা আবেদনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলো তার পরিবার।

আইন মন্ত্রণালয়ও যাচাই-বাছাই শেষে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর মত দেয়। যার অনুমোদন আজ প্রধানমন্ত্রী দিয়েছেন।তবে শর্ত অনুযায়ী, খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না।

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

সরকারের নির্বাহী আদেশে ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। যার মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে ‘ফিরোজায়’ রয়েছেন।

দৌলতদিয়ায় বাসডুবিতে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT