সর্বশেষ

রূপগঞ্জে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২৬মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির মধ্যে ছিলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মিলনায়তনে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

নরসিংদীর শিবপুরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা,পৃথক অভিযানে ইয়াবা অস্ত্রসহ গ্রেফতার ৪

সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীরমুক্তিযোদ্ধা চাঁন মিয়া ও রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিণ প্রমুখ।

পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা পদক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

যমুনায় রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন: তীব্র নদীভাঙনের আশঙ্কায় এলাকাবাসী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান