সর্বশেষ

দৌলতদিয়ায় বাসডুবিতে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

অনলাইন ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি গভীর শোক ও সমবেদনা জানান। ফেসবুজ পোস্টে তিনি বলেন, ‘রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরো বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে, পরিবহন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।’

জামায়াত আমির বলেন, ‘এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিসসহ সব উদ্ধারকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আসুন, আমরা সবাই দুর্গতদের পাশে দাঁড়াই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন সবাইকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করেন।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতার পদ স্থগিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ মার্চ ২০২৬
Trulli

দৌলতদিয়ায় বাসডুবিতে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক