সর্বশেষ

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তার ৫ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক হত্যা মামলায় শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারি কর্মকর্তা।’ পরে তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানান তিনি।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি’র এসআই কফিল উদ্দিন এই রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৩টা ২০ মিনিটে দেলোয়ার হোসেন (৪০) জুলাই ছাত্র আন্দোলনের পক্ষে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান করছিলেন। এ সময় এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০০–৭০০ জন ও আওয়ামী লীগের অঙ্গ–সংগঠনের সন্ত্রাসীরা মামুন খালেদের নিদের্শে নির্বিচারে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই দেলোয়ার মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে।

দেশে নদ-নদীর প্রায় ২২ হাজার দখলদার শনাক্ত হয়েছে: নৌপরিবহন মন্ত্রী

এই মামলার ঘটনার সঙ্গে মামুন খালেদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটনসহ সুষ্ঠু তদন্তের স্বার্থে মামুন খালেদকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড দরকার।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ ফ্ল্যাট থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও এক-এগারোর সময় সাবেক সেনা কর্মকর্তা মামুনের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে।

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার সময় কুমিল্লায় কর্নেল হিসেবে কর্মরত ছিলেন শেখ মামুন। এরপর সিগন্যালস কোরের কর্মকর্তা হিসেবে ২০০৭ সালের ডিসেম্বরে ডিজিএফআইতে পরিচালক (এফএসআইবি) হিসেবে যোগ দেন তিনি। পরে ২০০৮ সালের জুনে পরিচালকের (কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর-সিআইবি) দায়িত্ব পালন করেন।           পরে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১১ সালে শেখ মামুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ডিজিএফআইতে ফিরে আসেন।

দোহারে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে দোহার প্রশাসনের আহ্বান

সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সময় শেখ মামুন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পেছনে শেখ মামুনের ভূমিকা ছিল এমন আলোচনাও রয়েছে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ মার্চ ২০২৬
Trulli

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তার ৫ দিনের রিমান্ড