সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাসের পরিকল্পনা

অনলাইন ডেস্ক

দেশে জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা নেয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় আটটি পরিকল্পনা নেয়া হয়।

জাবি স্কুল অ্যান্ড কলেজে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: দ্রুত পর্যালোচনার আশ্বাস অধ্যক্ষের

পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিনদিন অনলাইন ও তিনদিন হবে অফলাইনে (সশরীরে)। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস হতে পারে। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে আটটি পরিকল্পনার কথা বলা হয়। এসব পরিকল্পনার মধ্যে কি কি বাস্তবায়ন করা হবেÑ তা বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে বলে সূত্রটি জানিয়েছে।

নতুন ভিসিকে লাল কার্ড, চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ মার্চ ২০২৬
Trulli

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাসের পরিকল্পনা