সর্বশেষ

প্রশংসায় ভাসছেন আশুলিয়া থানার ওসি মোঃ রুবেল হাওলাদার

আল শাহরিয়ার বাবুল খান

বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সফল পুলিশ পরিদর্শক মোঃ রুবেল হাওলাদার।পেশাদারিত্ব আর মানব সেবাই যার একমাত্র ব্রত।পেশাগত দায়িত্ব পালন তিনি ঈর্ষণীয় সাফল্যের অধিকরী।প্রবল পেশাদারিত্ব, সততা,যোগ্যতা,মেধা-মনন, বুদ্ধিমত্তা,সঠিক ও সুষ্ঠ নেতৃত্বদান-ই তাঁর সাফল্যের মূলমন্ত্র।মানবিকতা,মানবিক মূল্যবোধ,পেশাদারিত্ব ও কর্তব্য পালনে কঠোর ও অবিচল থাকলে কর্মজীবনে প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য যে পাওয়া যায় তারই উৎকৃষ্ট প্রমাণ রেখে চলেছেন মোঃ রুবেল হাওলাদার তার প্রতিটি কর্মক্ষেত্রে।

তারই স্বীকৃতি স্বরূপ পেয়েছেন আইজিপি পদক। দু-বার ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ(ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রুবেল হাওলাদার,পিপিএম। মঙ্গলবার (৭এপ্রিল)দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ,প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জানা যায়,২০২৫ সালের ৭ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহনের পর থেকেই তাঁর সুদক্ষ নেতৃত্বে আশুলিয়া থানার আইন- শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার ও মামলা গ্রহন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে নির্বাচিত করা হয়।

২০২৬ সালে সমাজ সেবামূলক কার্যক্রমে প্রশংসনীয় ও বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে যে প্রশংসা কুঁড়িয়েছেন,সে কারনে আজ তিনি আশুলিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে আশুলিয়াবাসী সহ সর্ব মহলে প্রশংসায় ভাসছেন। ”সততা ও নৈতিক আচরণের প্রশ্নে আপোষহীনতার যে দৃষ্টান্ত জনাব রুবেল হাওলাদার স্থাপন করেছেন,তা সত্যিই বিরল।”

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ এপ্রিল ২০২৬
Trulli

প্রশংসায় ভাসছেন আশুলিয়া থানার ওসি মোঃ রুবেল হাওলাদার