সর্বশেষ

আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ভূমি কর্মকর্তা নজরুল

নিজস্ব প্রতিবেদক

আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি একটি অনলাইনে তাকে জড়িয়ে মিথ্যা গল্প সাজিয়ে প্রকাশিত সংবাদের বিষয় জানতে চাইলে তিনি এ কথা বলেন। অভিযোগগুলো বিভ্রান্তিকর বলেও তিনি দাবি করেন, তিনি বলেন আমি আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে এক মিস মোকদ্দমার রায়ের আদেশ আমার অফিসে রক্ষিত খতিয়ানে লিপিবদ্ধ করে রেখেছি।

আদালতের আদেশ পালন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। যদি আমি আদালতের আদেশ পালন না করতাম তাহলে সেই কাজটি ছিলো অন্যায়,আমি আদালতের আদেশ পালন করে কি অন্যায় করেছি? এ ছাড়া আমি আমিন বাজার থেকে বদলি হয়ে চলে এসেছি প্রায় ছয় মাস। সাবেক ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছি। একটি স্বার্থান্বেষী চক্র আমার ব্যক্তিগত ও প্রশাসনিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”।

তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়মের বাইরে কোনো কাজ না করায় একটি পক্ষ অসন্তুষ্ট হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান।

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার

স্থানীয় সচেতন মহলের মতে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। গুজব বা অপপ্রচার চালিয়ে মিথ্যা তথ্য উপাত্ত উপস্থাপন করে কাউকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার সুযোগ কারোর নেই। এ ভাবে সামাজিক বিভ্রান্তি তৈরি করে প্রশাসনিক কাজেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ এপ্রিল ২০২৬
Trulli

আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ভূমি কর্মকর্তা নজরুল