সর্বশেষ

উল্লাপাড়ায় ফুয়েল কার্ড ছাড়া তেল দিচ্ছে না উল্লাপাড়া ফিলিং স্টেশন; চরম ভোগান্তিতে ঢাকা-পাবনা রুটের যাত্রীরা

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ফিলিং স্টেশনে ‘ফুয়েল কার্ড’ ছাড়া জ্বালানি তেল সরবরাহ না করার অভিযোগ উঠেছে। পাম্প কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্তে ঢাকা থেকে পাবনাগামী দূরপাল্লার যানবাহনসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তেল না পেয়ে মহাসড়কের পাশে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে অসংখ্য যানবাহন।

​ভুক্তভোগী চালক ও যাত্রীদের অভিযোগ, পাম্পে তেল থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে তেল বিক্রি করছে না। তাদের দাবি, শুধুমাত্র যাদের ফুয়েল কার্ড আছে তাদেরই তেল দেওয়া হবে। অথচ ঢাকা থেকে পাবনা অভিমুখে চলাচলকারী অধিকাংশ ব্যক্তিগত গাড়ি ও সাধারণ যানবাহনের চালকদের কাছে কোনো ফুয়েল কার্ড নেই।

চুয়াডাঙ্গায় ২১৪ বোতল এসকাফ ও ৩ লিটার তরল এসকাফ উদ্ধার

​এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। ভুক্তভোগীরা জানান, তেল না পেয়ে সমস্যার কথা জানালে পাম্প কর্তৃপক্ষ দায়সারাভাবে বলে, “তেল দেওয়া সম্ভব না, প্রয়োজনে গাড়ি এখানে ফেলে রেখে যান এবং নিউজ করে দিন।”

​মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফিলিং স্টেশনের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, কোনো আগাম ঘোষণা ছাড়া হঠাৎ এমন নিয়ম চালু করা এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা আইনত দণ্ডনীয়।

ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান

​এই রিপোর্ট লেখা পর্যন্ত অনেক যাত্রী তাদের পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়ে রাস্তায় অবস্থান করছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ঢাকা-পাবনা রুটে যাতায়াতকারী সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী চালক ও এলাকাবাসী।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ এপ্রিল ২০২৬
Trulli

উল্লাপাড়ায় ফুয়েল কার্ড ছাড়া তেল দিচ্ছে না উল্লাপাড়া ফিলিং স্টেশন; চরম ভোগান্তিতে ঢাকা-পাবনা রুটের যাত্রীরা