সর্বশেষ

রৌমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

আকতার হোসেন

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৬ পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর  থেকে এক র‍্যালী বের হয়ে রৌমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, তদন্তে পুলিশ

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা মো: আব্দুস সামাদ,রৌমারী থানার অফিসার ইনচার্জ মো : কাওসার আলী , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ শাহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক সহ এসিএফের কর্মকর্তা কর্মচারী, জন প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।

সাভারে আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে জিয়া পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা

উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন এসিএফ এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো, মোতাহার হোসেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ এপ্রিল ২০২৬
Trulli

রৌমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন