সর্বশেষ

বাউফলের পর এবার পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬

এম জাফরান হারুন

পটুয়াখালীতে মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সুপারি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৬ জন পাচারকারীকে আটক করেছেন তারা। সোমবার (১৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত শনিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন ৪টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা।

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিমুখী পরীক্ষার মুখে বিএনপি: নিরপেক্ষতা রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলাই প্রধান লক্ষ্য

এ সময় সুপারি পাচারের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়। কোস্ট গার্ড জানান, জব্দকৃত সুপারি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ রকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে বাউফল উপজেলার কালাইয়া ধানহাটের খালে গভীর রাতে অবস্থান নেওয়া একটা কার্গো থেকে মায়ানমার থেকে আসা চোরাচালানের পথে আসা বিপুল পরিমাণ সুপারি ও পপি সিড জব্দ করা হয়। কিন্তু এসময় কাউকে আটক করা হয়নি। তবে জব্দকৃত মালমাল গুলো বাউফল থানার ভীতরে রাখা হয়েছে। এতে চোরাচালান কারবারি এখন জব্দকৃত মালামাল ছাড়িয়ে নিতে উচ্চ আদালতে দৌড়ঝাঁপ করছে বলে জানা গেছে।

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ মে ২০২৬
Trulli

বাউফলের পর এবার পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬