সর্বশেষ

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

মরাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে।

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিমুখী পরীক্ষার মুখে বিএনপি: নিরপেক্ষতা রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলাই প্রধান লক্ষ্য

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

পরে সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের দুইতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মে ২০২৬
Trulli

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে