সর্বশেষ

আশুলিয়ায় পুলিশের অভিযানে গাঁ’জা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে হোসেন আলী (৫৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে গাঁ’জা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।”

সোমবার (৮ জুন) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.শফিউল আলম সোহাগ। এর আগে, সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে আশুলিয়ার নলাম টানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আটককৃত হোসেন আলী ঢাকা জেলার ধামরাই থানার তেতুলিয়া উত্তরপাড়া এলাকার আসরব আলীর ছেলে। তিনি আশুলিয়ার নলাম টানপাড়া এলাকার শামসুদ্দিনের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করে গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে আশুলিয়ার নলাম টানপাড়া এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হোসেন আলী নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাবাকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলেকে খালাস দিলেন হাইকোর্ট

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.শফিউল আলম সোহাগ জানান, আটক হোসেন আলী একজন পেশাদার মাদক কারবারি। তিনি ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ জুন ২০২৬
Trulli

আশুলিয়ায় পুলিশের অভিযানে গাঁ’জা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার