সর্বশেষ

বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

অনলাইন ডেস্ক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। তবে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। দলের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেখানে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে দলের পর্যবেক্ষণ ও অবস্থান তুলে ধরা হবে।

টাঙ্গাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণ

দলটির দাবি, নতুন বাজেটের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে বাজেটের সামগ্রিক মূল্যায়ন উপস্থাপন করবে জামায়াত। এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ কর্মসূচির অংশ হিসেবে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে একটি মিছিল বের করা হবে।

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন আল্লামা মামুনুল হক, বিমানবন্দরে সংবর্ধনা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ জুন ২০২৬
Trulli

বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত