সর্বশেষ

আত্রাই মানবতার আলো ছড়িয়ে যাচ্ছেন প্রবাসী সিরাজ,তাঁর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প। সমাজসেবক ও দানবীর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের জেলা-উপজেলা থেকে আসা কয়েকশ অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে আগত রোগীদের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখ পরীক্ষা করা হয়। যাদের ছানি অপারেশনের প্রয়োজন হয়, তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা-পরবর্তী পরামর্শ, যাতায়াতের ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে পারেননি। এই ক্যাম্পের মাধ্যমে তারা বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগ দরিদ্র মানুষের জন্য সত্যিই আশীর্বাদ।

জানা যায়, আত্রাই উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ দীর্ঘ কয়েক বছর ধরে নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি পরিচালনা করে আসছেন। তার এ উদ্যোগের ফলে ইতোমধ্যে বহু মানুষ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।

ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলির অভিযোগ,আহত ৫

সমাজসেবক মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমাদের সমাজে অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ। একজন মানুষ যদি আবার পৃথিবীর আলো দেখতে পারেন, সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন, ততদিন এই কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি প্রবাসে থাকলেও আমার হৃদয় পড়ে থাকে জন্মভূমির মানুষের কাছে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে যতটুকু সম্ভব অবদান রাখতে চাই। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

এলাকার সচেতন মহল জানান, মো. সিরাজুল ইসলাম সিরাজ শুধু চিকিৎসা সেবাই নয়, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও নিয়মিত সহযোগিতা করে আসছেন। তার এমন উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “নিজের অর্থে শত শত গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করা খুবই মহৎ কাজ। সিরাজ ভাইয়ের মতো মানুষ সমাজে খুব কমই আছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং চাই এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”

মাদক-অপরাধে ছাড় নয়, রাজিবপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি

আরেকজন এলাকাবাসী বলেন, “বর্তমান সময়ে ব্যক্তিগত উদ্যোগে এত বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসা, ছানি অপারেশন, ওষুধ এবং যাতায়াতের ব্যবস্থা করা সত্যিই বিরল। তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

স্থানীয়দের মতে, সমাজসেবক মো. সিরাজুল ইসলাম সিরাজের এ ধরনের মানবিক উদ্যোগ শুধু অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে না, বরং সমাজের বিত্তবানদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ জুলাই ২০২৬
Trulli

আত্রাই মানবতার আলো ছড়িয়ে যাচ্ছেন প্রবাসী সিরাজ,তাঁর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প