সর্বশেষ

বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক

উজানের পানির ঢল ও দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় হু হু করে পানি। এতে নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে সতর্কতা সংকেত জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি নীলফামারী, লালমনিরহাট জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে সতর্কতা সংকেত জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রংপুর বিভাগে ৫৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে মানুষের স্বাভাবিক জীবন-যাত্রায় স্থবিরতা দেখা দিয়েছে। নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় বেড়েছে ভোগান্তি।

ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলির অভিযোগ,আহত ৫

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। বুধবার বেলা ১২টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে বাড়ছে তিস্তা নদীর পানি। তাই নীলফামারী, লালমনিরহাট জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে দেশের অভ্যন্তরেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৪ মিলিমিটার, ঠাকুরগাঁওয়ে ১২২, নীলফামারীতে ৬১ দশমিক ২, নীলফামারীর সৈয়দপুরে ৫৩ দশমিক ৫, দিনাজপুরে ১০৬ দশমিক ৭, কুড়িগ্রাম রাজারহাটে ১১২, লালমনিরহাটে ২৩ এবং রংপুরে ৫৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মাদক-অপরাধে ছাড় নয়, রাজিবপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি

রংপুর আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে নিম্নাঞ্চলের কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ জুলাই ২০২৬
Trulli

বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা