সর্বশেষ

বাউফলে ৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক বিতরণ

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ৫০ জন ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের সভাপতিত্বে বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের সমস্যা সমাধানে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের কল্যাণে সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি জনপ্রতিনিধির দায়িত্ব।

সাভারে মাদক ও চাঁদাবাজবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাউফল সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, তিনি যেন নিজে এসে এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, বাস্তব অবস্থা ও বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনি সবসময় স্নেহ পেয়েছেন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার বিষয়ে বিভিন্ন সময় উৎসাহ পেয়েছেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৫০ জন উপকারভোগীর হাতে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক তুলে দেন এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করেন।

পাবনায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর,সংসদ সদস্য শিমুল বিশ্বাস
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৬
Trulli

বাউফলে ৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক বিতরণ