সর্বশেষ

বাংলাদেশি নাবিকদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

অনলাইন ডেস্ক

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি নাবিকদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সুবিধা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য বাংলাদেশি নাবিকরা প্রায়োরিটি ব্যাংকিং, ঋণে বিশেষ সুদহার, নির্বাচিত ঋণসেবায় প্রসেসিং ফি মওকুফ, নির্দিষ্ট ক্রেডিট কার্ডে বার্ষিক ফি মওকুফ এবং নতুন ও বিদ্যমান গ্রাহকদের জন্য বিশেষ অনবোর্ডিং সুবিধা পাবেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নতুন গ্রাহকদের জন্য ক্যাশব্যাক সুবিধাও থাকবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাবিকরা দীর্ঘ সময় সমুদ্রে বা দেশের বাইরে অবস্থান করায় নাবিক এবং তাদের পরিবারের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্মত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআরের নামে আটজনের নিয়োগপত্র জাল, চাকরিপ্রার্থীদের সতর্কবার্তা

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব বলেন, নাবিকরা দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিএমএমওএ-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তাদের পেশাগত বাস্তবতা ও আর্থিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হবে।

বিএমএমওএ-এর সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, এই সহযোগিতার ফলে সংগঠনের সদস্যরা এমন কিছু ব্যাংকিং সুবিধা পাবেন, যা তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ ও লাভজনক করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফয়সাল হক, ডিপোজিটস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান রাণা শহীদ হাসান, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাহানুমা তাসরিয়ান অমি, চট্টগ্রাম প্রধান শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক সজিব কাজী উপস্থিত ছিলেন।

দুই মাস পর বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

বিএমএমওএ-এর পক্ষে সংগঠনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শওকত হোসেন, সিনিয়র সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন পেশাজীবী ও গ্রাহকগোষ্ঠীর জন্য বিশেষায়িত আর্থিক সেবা প্রদানের ধারাবাহিকতায় বিএমএমওএ-এর সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশি নাবিকদের জন্য আরও সহজ, লাভজনক ও প্রয়োজন ভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৬
Trulli

বাংলাদেশি নাবিকদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড