সর্বশেষ

ঋণের টাকার চাঁপে আশুলিয়ায় যুবকের আত্মহত্যা

আশুলিয়া প্রতিনিধি

 ঋণের টাকার জন্য পাওনাদারের চাঁপে ঢাকার আশুলিয়ায় সূর্য মনি দাস ওরফে সজিব (৩৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ঋষিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একই দিন বিকেলে সে বিষপান করে।
‎
‎নিহত সূর্য মনি দাস ওরফে সজিব (৩৫) আশুলিয়ার ঋষিপাড়া এলাকার নূকোল চন্দ্র মনি দাসের ছেলে। সে ধামরাইয়ের রঘুনাথপুর স্ট্যান্ডে সেলুনের কাজ করতেন।
‎
‎নিহতের স্বজনরা জানায়, আশা, আম্বালা, পল্লীমঙ্গল, এসডিআই সহ বেশ কয়েকটি এনজিও থেকে কয়েক লক্ষাধিক টাকা উত্তোলন করেন। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে প্রায় ১৪ লক্ষাধিক টাকা ঋণ হয়। দীর্ঘদিন ধরে সুধের টাকা ও এনজিওর টাকার চাঁপে পড়ে হতাশায় ভোগছিল সে। এরই সূত্র ধরে ঋণের চাপে পড়ে বিশ খেয়ে আত্মহত্যা করে৷
‎
‎এলাকাবাসি জানায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এনজিও ও সুধের টাকার জন্য মানুষ চাঁপ প্রয়োগ করতো। ওই চাঁপ সহ্য করতে না পেরেই বিকেলে বিশাক্ত কিছু সেবন করে। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং সে বিশ পান করেছে বলে জানান।
‎
‎এলাকাবাসি আরো জানান, ঋণের টাকা এবং সুধের টাকার জন্য চাঁপ প্রয়োগ না করলে এ ঘটনা ঘটতো না।
‎
‎এদিকে, নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসির কয়েকজন জানান, সূর্য মনিদাস তার শ্যালিকা রসমালার সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি শ্যালিকার বিয়ে ঠিক হলে সূর্য তা মেনে নিতে পারেনি। তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানান এলাকাবাসি। তবে ঋণগ্রস্থ ছিল বলেও জানান তারা।
‎
‎আশুলিয়া থানার এস আই মো: মিরাজ আকন্দ জানান, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
‎
‎ঋণের টাকার জন্যই সে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে বলেও জানান তিনি।

বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৬
Trulli

ঋণের টাকার চাঁপে আশুলিয়ায় যুবকের আত্মহত্যা