সর্বশেষ

প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত

অনলাইন ডেস্ক

মন্ত্রিসভায় পদোন্নতি পেয়েছেন জামালপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। এতদিন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও এবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে মন্ত্রী হিসেবে শপথ পড়ান।

শিক্ষায় এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান

এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ এলাকার সংসদ সদস্য। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পেলেও তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, নাকি তার মন্ত্রণালয় পরিবর্তন করা হবে—এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

প্রতি বছর ৭ নভেম্বর থাকবে সাধারণ ছুটি

এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পর তার নতুন দায়িত্ব ও মন্ত্রণালয় সম্পর্কে বিস্তারিত পরিষ্কার হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৬
Trulli

প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত