সর্বশেষ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

:গত ২৪ আগস্ট ২৬ সোমবার জাগো নিউজ ২৪”অনলাইন সংস্করণে প্রকাশিত’’ আওয়ামী লীগের”বালু ছাত্তার”এখন বিএনপির দোসর, শিরোনামে প্রকাশিত শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচিত পরিচালক,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক,মানবসেবী,গরিবের আশ্রয়স্থল,বৈধ বালু মহালেন ইজারাদার, সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কমিশনার হাজী মো.আব্দুস সাত্তার।

প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন উদ্দেশ্য প্রমোদিত ও সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে হাজী মো.আব্দুস সাত্তার বলেন,উক্ত প্রতিবেদনে তার নাম জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

মুঠোফোনের যুগে স্মৃতির পাতায় চিঠির রানার

তিনি জানান,আমি দীর্ঘ বছর ধরে বৈধ বালু মহলের সম্পূর্ণ বৈধভাবে ইজারা পেয়ে থাকি,এবং তা সম্পূর্ণ দায়িত্বশীল ও সৎভাবে পরিচালিত করে আসছি। তাই একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমার ও আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন মহলে কুৎসা ছড়াচ্ছেন,আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার ঠিকাদারী প্রতিষ্ঠান বৈধ বালু মহাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি বেসরকারি উন্নয়নমূলক কাজের জন্য বালু সরবরাহ করে থাকি। এতে করে আমার এই চলমান বৈধ ব্যবসাকে বাধাগ্রস্ত করা। আমি ও আমার প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন,মিথ্যা বানোয়াট,বিভ্রান্তিকর উদ্দেশ্য প্রমোদিত,ভিত্তিহীনভাবে আমাকে ব্যবসায়িক মহলে,সমাজে সামাজিকভাবে হেপ্রতিপন্নসহ আমার পরিবারের মান ক্ষুন্ন হয়। উক্ত সংবাদে যে সকল তথ্য প্রকাশিত হয়েছে,তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও অসত্য।তাই আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হাজী মো.আব্দুস সাত্তার,চেম্বার অব কমার্স পরিচালক,ব্যবসায়ী ও সমাজসেবক, ১০ নং ওয়ার্ড, পৌরসভা, সিরাজগঞ্জ।

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ আগস্ট ২০২৬
Trulli

প্রকাশিত সংবাদের প্রতিবাদ