সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার অযাচিত ময়লা আবর্জনার স্তুপ অপসারণে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে।

২৪আগষ্ট সোমবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী এ কর্মসূচি পালনে অংশগ্রহণ করে। এসময় মহাসড়ক ও তারাবো বিশ্বরোড এবং বরাবোসহ আশপাশের এলাকায় তীব্র যানজটে জন দূূর্ভোগ সৃষ্টি হয়। দুপুর ১২টায় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ময়লা আবর্জানর স্তুপ অপসারণের আশ্বাসে অবরোধকারীরা কর্মসূচি তুলে নেয়।

মুঠোফোনের যুগে স্মৃতির পাতায় চিঠির রানার

মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তারা বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে রূপগঞ্জের তারাবো পৌরসভার বিভিন্ন এলাকার মিল কারখানার বর্জ্য এবং ময়লা-আবর্জনা ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশ্বরোড এলাকায় এ স্তুপ দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। প্রায় তিন বছর ধরে এখানে অবাধে ময়লা বর্জ্য ফেলা হচ্ছে।

এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এহেন স্তুুপে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় তিন শতাধিক পরিবারের বাসিন্দা, পথচারী ও স্কুল-কলেজগামী পড়ুয়া শিক্ষার্থীরা।

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকা প্রদক্ষিণ করে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ আগস্ট ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন