সর্বশেষ

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

অনলাইন ডেস্ক

বিয়ের কাবিননামায় বর ও কনের আগের বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয় এবং সন্তানের তথ্য বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিটটি করেন। আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে এতে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, বর্তমানে ব্যবহৃত কাবিননামায় পূর্ববর্তী বিয়ে, তালাক, সন্তান ও চলমান বৈবাহিক মামলার তথ্য যথাযথভাবে প্রকাশ ও যাচাইয়ের ব্যবস্থা নেই। ফলে আগের বৈবাহিক সম্পর্ক বা পারিবারিক দায় গোপন করে নতুন বিয়ের সুযোগ তৈরি হয়।

নান্দাইলে কৃষক হত্যা: তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কাবিননামা সংশোধন করে বর-কনের পূর্ববর্তী ও বর্তমান বৈবাহিক সম্পর্ক, বিয়ে ও তালাকের তারিখ, স্থান ও নিবন্ধন নম্বর এবং প্রয়োজনীয় দলিলের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে।এ ছাড়া বিদ্যমান সন্তানের তথ্য, ভরণপোষণ বা অভিভাবকত্ব সংক্রান্ত দায় এবং একাধিক বিয়ের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী সালিশ পরিষদের অনুমতির তথ্য কাবিননামায় অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে।জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিবাহ ও তালাকের নথি যাচাই বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।

এক পরিবারে একাধিক সার ডিলারশিপ: হাইকোর্টের স্থিতাবস্থা স্থগিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ আগস্ট ২০২৬
Trulli

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট