সর্বশেষ

ওমরাহ পরিচালনায় এজেন্সির নিবন্ধনে ৬ শর্ত দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে ওমরাহ পরিচালনাকারী এজেন্সিগুলোর নিবন্ধন বা অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ায় ছয়টি শর্ত আরোপ করেছে ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস।শর্তগুলো যথাযথভাবে পালন নিশ্চিত করতে মঙ্গলবার (২৫ আগস্ট) হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।চিঠিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৮ আগস্টের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সৌদি দূতাবাস এসব শর্ত দিয়েছে।

সৌদি দূতাবাসের ছয় শর্ত হলো—

প্রথমত, বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের সত্যায়িত স্থানীয় লাইসেন্স গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক অনুষ্ঠিত

দ্বিতীয়ত, লাইসেন্স, পাসপোর্ট, আর্থিক বিবরণীসহ প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করে অফিসের প্রয়োজনীয় ফাইল প্রস্তুত রাখতে হবে।

তৃতীয়ত, সৌদি আরবে নিবন্ধিত ও লাইসেন্সপ্রাপ্ত কোনো ওমরাহ কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করতে হবে।

চতুর্থত, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মানসম্মত চুক্তি সম্পাদন করতে হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

পঞ্চমত, নির্ধারিত সৌদি অনলাইন প্ল্যাটফর্মে চুক্তি সত্যায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ষষ্ঠত, নিবন্ধন সম্পন্ন হওয়ার পরও এজেন্সিগুলো যাতে সৌদি আরবের প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে, তা নিশ্চিত করতে হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ আগস্ট ২০২৬
Trulli

ওমরাহ পরিচালনায় এজেন্সির নিবন্ধনে ৬ শর্ত দিল সৌদি আরব