সর্বশেষ

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে চালু হলো কাঁচা তুলার ডিজিটাল বাজার

অনলাইন ডেস্ক

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ানো এবং স্থানীয় স্পিনিং মিলগুলোর কাঁচামালের খরচ কমানোর লক্ষ্য নিয়ে ‘কটনপোর্ট’ নামে কাঁচা তুলার একটি ডিজিটাল বাজার চালু করেছে আমেরিবাংলা কর্পোরেশন বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিইও আসওয়ার রহমান জানান, প্রায় দুই বছর প্রযুক্তিগত উন্নয়নের পর প্ল্যাটফর্মটি কার্যক্রম শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে সংগৃহীত ৮২ টন উচ্চমানের কাঁচা তুলার প্রাথমিক প্রস্তাব দিয়ে এর যাত্রা শুরু হয়েছে।

কোম্পানিটির দাবি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমবে এবং বাংলাদেশের স্পিনিং মিলগুলো সরাসরি মার্কিন কৃষকদের কাছ থেকে তুলা কেনার সুযোগ পাবে। ইতোমধ্যে ৩০টির বেশি স্পিনিং মিল এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুলা কেনার আগ্রহ দেখিয়েছে।প্ল্যাটফর্মটি সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। এতে ডাইনামিক প্রাইসিং ব্যবস্থা থাকবে এবং তুলা কনটেইনার হিসেবে বিক্রি করা হবে। ফলে ছোট ও মাঝারি মিলগুলোরও সরাসরি কেনার সুযোগ তৈরি হবে।

চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান, স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ না করার নির্দেশ তারেক রহমানের

২০২৬ সালে পরীক্ষামূলকভাবে প্রতি মাসে ১০টি কনটেইনার বিক্রির লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মধ্যে প্রতি মাসে ১ হাজার ৬০০ কনটেইনার বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক অনুষ্ঠিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ আগস্ট ২০২৬
Trulli

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে চালু হলো কাঁচা তুলার ডিজিটাল বাজার