সর্বশেষ

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে

অনলাইন ডেস্ক

আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং ডিসেম্বর থেকে ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি এসব কথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা ও শারদীয় দুর্গাপূজার বিষয় বিবেচনায় নিয়ে ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সাক্ষাতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, এনআইডি সংশোধন এবং প্রবাসীদের এনআইডি সেবা নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে আগামী স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও সততার সঙ্গে পরিচালনার নির্দেশ দেন এবং কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান, স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ না করার নির্দেশ তারেক রহমানের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিগগিরই বৈঠক করবে নির্বাচন কমিশন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবহারের ব্যবস্থাও থাকছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক অনুষ্ঠিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ আগস্ট ২০২৬
Trulli

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে