সর্বশেষ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে।রামিসা মামলা থেকে রংপুরের সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে তিনি বলেন, আলোচিত মামলাগুলোতেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের বিচার করা বিচার বিভাগের দায়িত্ব; আর আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো তদন্ত করা, সন্দেহভাজনদের গ্রেপ্তার করা এবং আইনের আওতায় আনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে ব্যর্থ—এমন অভিযোগের ক্ষেত্রে নির্দিষ্ট ঘটনা ও যাচাইযোগ্য তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান, স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ না করার নির্দেশ তারেক রহমানের

পুলিশের নৈতিক প্রশিক্ষণ নিয়েও তিনি বলেন, আলাদা কোনো কর্মপরিকল্পনা না থাকলেও পুলিশ একাডেমিগুলোর নিয়মিত প্রশিক্ষণে নৈতিক, শারীরিক ও একাডেমিক প্রশিক্ষণ দেওয়া হয়।লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কমিটি কাজ করছে বলেও জানান তিনি। উদ্ধার হওয়া অস্ত্রের সিরিয়াল নম্বর মিলিয়ে সেগুলো শনাক্ত করা হচ্ছে।

এ ছাড়া আগের সরকারের সময়ে রাজনৈতিক বা দলীয় বিবেচনায় পুলিশে নিয়োগের অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জেলায় হাজার হাজার পুলিশ সদস্য নিয়োগে অনিয়মের তথ্য পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ আগস্ট ২০২৬
Trulli

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী