পাবনায় গরিব ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং এবি ট্রাস্ট, পাবনার সার্বিক ব্যবস্থাপনায় সম্প্রতি শহরের আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সংসদীয় আসন ৭২) আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও ট্রাস্টগুলো এগিয়ে এলে সমাজের অবহেলিত মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।” তিনি অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষের হাতে সহায়তার চেক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন

















