সর্বশেষ

পাবনায় শিশু সাকিব হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

উপজেলা সংবাদদাতা

পাবনার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের ১৩ বছর বয়সী শিশু সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তি (ফাঁসি)-র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডেমরা এলাকায় পল্লী পাঠাগার ও নূপুর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​সকাল ১০টায় উপজেলার ডেমরা বাজার ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে মানববন্ধনটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নভেম্বরে শুরু হচ্ছে ‘মডেল খাল’ কর্মসূচি, থাকবে মাছ চাষ ও বৃক্ষরোপণ

মানববন্ধনে বক্তারা সাকিব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে এলাকায় মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, বাল্যবিবাহ এবং অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

পল্লী পাঠাগার ও নূপুর স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘাত: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পাবনায় শিশু সাকিব হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন